জম্মু-কাশ্মীরে চাঞ্চল্য! নিখোঁজের একদিন পর দুই SPO-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার

Story by  atv | Posted by  Aparna Das • 7 h ago
জম্মু-কাশ্মীরে চাঞ্চল্য! নিখোঁজের একদিন পর দুই SPO-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার
জম্মু-কাশ্মীরে চাঞ্চল্য! নিখোঁজের একদিন পর দুই SPO-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার
 
জম্মু

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম দাচ্ছন এলাকা থেকে দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের সার্ভিস রাইফেল বা অস্ত্রের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় জঙ্গি যোগের আশঙ্কা করছেন তদন্তকারীরা।
 
নিহত দুই পুলিশকর্মীর নাম বাবি চাঁদ (৫৭) এবং রশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সদস্য ছিলেন। কিয়ার গ্রামের একটি ক্যাম্পে তাঁদের পোস্টিং ছিল।
 
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ক্যাম্প থেকে ধরনা-মারওয়াহ এলাকায় অবস্থিত একটি সেনা ছাউনির উদ্দেশে রওনা হয়েছিলেন ওই দুই পুলিশকর্মী। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁরা নিখোঁজ হয়ে যান। এরপর তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়।
 
বৃহস্পতিবার সকালে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিহতদের সঙ্গে থাকা সার্ভিস অস্ত্র দুটির কোনও হদিস পাওয়া যায়নি। অস্ত্র নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসতেই ঘটনার পিছনে জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।


শেহতীয়া খবৰ