নারী শক্তির থিমে সেজে উঠেছে আমবাড়ি ফালাকাটা ইয়ং স্টার ক্লাবের শ্যামাপুজো, উদ্বোধন করলেন জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক।
তপন রায়
মহা ধুমধামের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল ২০২৬ সালের আমবাড়ি ফালাকাটা ইয়ং স্টার ক্লাবের শ্যামাপুজোর। এবছর ৫৭তম বর্ষে পা দিল এই পুজো। আর এবারের বিশেষ আকর্ষণ ‘নারী শক্তি’ থিম।
বিভিন্ন নারীর মডেলের মাধ্যমে নারীশক্তির নানা রূপ ও গুরুত্ব তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। গতকাল রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী, নিতাই মণ্ডল, ধনঞ্জয় মল্লিক, নকুল দাস, আশীষ দে, তপন রায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা।
উদ্বোধনের পর থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবছরই নতুন নতুন থিম ও আকর্ষণীয় মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে আমবাড়ি ফালাকাটা ইয়ং স্টার ক্লাব। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নারীশক্তির ভাবনাকে সামনে রেখে তৈরি এই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
পুজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে শ্যামাপুজোকে কেন্দ্র করে গতকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে আমবাড়ি ফালাকাটা এলাকা। শিশু থেকে বয়স্ক, সকলের উপস্থিতিতে তৈরি হয়েছে এক মনোরম উৎসবের পরিবেশ।