বক্সার বাঘ বক্সাতেই রয়েছে, রাজাভাতখাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও

Story by  atv | Posted by  Aparna Das • 6 h ago
বক্সার বাঘ বক্সাতেই রয়েছে, রাজাভাতখাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও
বক্সার বাঘ বক্সাতেই রয়েছে, রাজাভাতখাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও
 
তপন রায়

বক্সার বাঘ বক্সার জঙ্গলেই রয়েছে। এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার পর বাঘটির অবস্থান নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। রাজাভাতখাওয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাঘটির উপর বন দফতরের বিশেষ দল নিয়মিত নজরদারি চালাচ্ছে। বর্তমানে সে বক্সার জঙ্গলেই রয়েছে বলে দাবি বনমন্ত্রীর।
 
বাঘটি কীভাবে এনক্লোজার থেকে বেরিয়ে গেল, সেই ঘটনার বিবরণও দিয়েছেন বনমন্ত্রী। তাঁর কথায়, এনক্লোজারে থাকার সময় থেকেই বাঘটি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এনক্লোজারের বিভিন্ন জায়গায় ধাক্কা মারার পাশাপাশি আক্রমণাত্মক আচরণও করেছিল সে। শেষ পর্যন্ত প্রায় আড়াই ফুট গভীর গর্ত খুঁড়ে সেখান দিয়ে বেরিয়ে যায় বাঘটি।
 
বনমন্ত্রী আরও জানান, বাঘটিকে কিছুদিন পরেই পরিকল্পনা অনুযায়ী জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সে নিজে থেকে এনক্লোজার ছেড়ে বক্সার জঙ্গলে চলে গিয়েছে। বর্তমানে বন দফতরের বিশেষ দল বাঘটির গতিবিধির উপর নজর রাখছে।
 
বনমন্ত্রীর বক্তব্য, বাঘটি বক্সার জঙ্গলেই রয়েছে এবং তাকে নিয়ে বন দফতর সম্পূর্ণ নজরদারি চালাচ্ছে। ফলে বাঘটির অবস্থান নিয়ে উদ্বেগের মধ্যেই বনমন্ত্রীর এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বাঘটির বর্তমান অবস্থান সম্পর্কে বন দফতরের তরফে আরও বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন বন্যপ্রাণীপ্রেমীরা।


অধিক পঢ়ক

শেহতীয়া খবৰ