চম্পাসারির মধ্য পালাশে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রদীপের শলতে থেকে আগুন, বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে, আতঙ্কে কাঁপল এলাকা

Story by  atv | Posted by  Aparna Das • 5 h ago
চম্পাসারির মধ্য পালাশে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রদীপের শলতে থেকেই আগুন লাগার প্রাথমিক অনুমান, দাউদাউ করে জ্বলল বাড়ি, বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারের, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক
চম্পাসারির মধ্য পালাশে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রদীপের শলতে থেকেই আগুন লাগার প্রাথমিক অনুমান, দাউদাউ করে জ্বলল বাড়ি, বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারের, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক
 
তপন রায় / শিলিগুড়ি 

বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির চম্পাসারির মধ্য পালাশ এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়।
 
মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রাথমিক অনুমান, বাড়িতে জ্বালানো একটি প্রদীপের শলতে থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আচমকাই বাড়িটিতে আগুন লাগে। প্রথমে বিষয়টি বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।
 
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। এরই মধ্যে বাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
মধ্যরাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের বাড়ির বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। আগুনের উৎস এবং কীভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা।
 
প্রাথমিকভাবে প্রদীপের শলতে থেকে আগুন লাগার অনুমান করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার বিস্তারিত তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ সামনে আসবে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডে বাড়িটির  ক্ষয়ক্ষতি হয়েছে।।


অধিক পঢ়ক

শেহতীয়া খবৰ