হজযাত্রায় আর দুশ্চিন্তা নয়! মুর্শিদাবাদবাসীর জন্য ভিসা থেকে বিমানবন্দর যাতায়াত, এবার এক ছাতার তলায় একাধিক পরিষেবা

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
হজযাত্রায় আর দুশ্চিন্তা নয়! মুর্শিদাবাদবাসীর জন্য ভিসা থেকে বিমানবন্দর যাতায়াত, এবার এক ছাতার তলায় একাধিক পরিষেবা
হজযাত্রায় আর দুশ্চিন্তা নয়! মুর্শিদাবাদবাসীর জন্য ভিসা থেকে বিমানবন্দর যাতায়াত, এবার এক ছাতার তলায় একাধিক পরিষেবা
 
তরুণ নন্দী, কলকাতাঃ 

মুর্শিদাবাদ জেলার হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে সৌদি ট্যুরিজম বহরমপুর থেকে বিশেষ পরিষেবা চালু করে দিয়ে নজর কাড়ল। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের উদ্যোগে হজযাত্রীদের বহরমপুর থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। এমনকি হজ শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে আবার বহরমপুরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। এর ফলে বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে জেলার ধর্মপ্রাণ মুসলিম যাত্রীদের সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

হজ ও ওমরাহ যাত্রার পাশাপাশি বিমান টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ তো বটেই সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক ভ্রমণের বিভিন্ন পরিষেবাও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দাদের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজের মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৯৫ হাজার টাকা। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই প্যাকেজে কাবা শরিফ থেকে প্রায় ৭০০ মিটার আর মসজিদে নববী থেকে প্রায় ৬০০ মিটার দূরে থাকার ব্যবস্থা করা হবে যাত্রীদের। তাঁদের জন্য দিনে তিন বেলা বুফে খাবার, পরিবহণ, মক্কা-মদিনা ও তায়েফ জিয়ারত এবং বিনামূল্যে জমজমের পানি দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে,  প্যাকেজের অন্তর্ভুক্ত পরিষেবা পাওয়ার জন্য বিস্তারিত তথ্য বুকিংয়ের আগে জেনে নেওয়া জরুরী।

 জেলার বাসিন্দাদের সরাসরি যোগাযোগের সুবিধা করে দিতে মুর্শিদাবাদের বহরমপুর পাসপোর্ট অফিসের পাশের একটি গলিতে সৌদি ট্যুরিজমের অফিস খোলা হয়েছে। সেখান থেকে হজ ও ওমরাহ সংক্রান্ত তথ্য, প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া সহজ হয়ে যাবে। সংস্থার প্রতিনিধিদের বক্তব্য, মুর্শিদাবাদের মানুষ যাতে সহজে কম টাকা খরচে হজ ও ওমরাহ যাত্রার প্রস্তুতি নিতে পারেন সেই লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। 

হজ ও ওমরাহ যাত্রার হাতছানি
 
আগামী দিনে যাত্রীদের সুবিধার্থে আরও উন্নত পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।এই উদ্যোগের ফলে বিমানবন্দরে যাতায়াতের পরিকল্পনা নিয়ে যাত্রীদের বাড়তি চিন্তা কমে যাবে। বিশেষ করে ধর্মপ্রাণ বয়স্ক হজযাত্রী ও তাঁদের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই পরিষেবা। কারণ, মুর্শিদাবাদের মতো জেলা থেকে বিমানবন্দরে যাতায়াতের প্রস্তুতি অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ।


শেহতীয়া খবৰ