পায়ে হেঁটে নয় এ বার লঞ্চ থেকেই দর্শন ৬৫ ফুটের দুর্গা প্রতিমার, অভিনব উদ্যোগ পোর্ট ট্রাস্টের, এ যেন লন্ডন!

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
পায়ে হেঁটে নয় এ বার লঞ্চ থেকেই দর্শন ৬৫ ফুটের দুর্গা প্রতিমার, অভিনব উদ্যোগ পোর্ট ট্রাস্টের, এ যেন লন্ডন!
পায়ে হেঁটে নয় এ বার লঞ্চ থেকেই দর্শন ৬৫ ফুটের দুর্গা প্রতিমার, অভিনব উদ্যোগ পোর্ট ট্রাস্টের, এ যেন লন্ডন!
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী/কলকাতা। 

দীর্ঘদিন ধরে হাওড়ার গঙ্গার চেহারা ছিল বেহাল। ঘাটজুড়ে আবর্জনার স্তূপ, ভাঙা প্রতিমা, দূষণ এবং দুর্গন্ধে নষ্ট হচ্ছিল নদী তীরের পরিবেশ। এবার পুজোয় সেই ছবিই বদলে গেল।  এবার পুজোয় রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে হাওড়ার গঙ্গাপাড়কে নতুন রূপ দিয়ে সেই  গঙ্গা বক্ষে মা দুর্গা এবার ভেসে বেড়াবেন।  আর উৎসব প্রেমীরা সেই মা দুর্গাকে লঞ্চে ভ্রমণ করতে করতে দেখবেন।  

সুতরাং বাঙালির পরিচিত দুর্গোৎসবের ছবির বাইরে এ বার একেবারে অভিনব উদ্যোগ। আর রাজপথে নয়, এই পুজোর আনন্দ উপভোগ করতে আপনাকে যেতে হবে সোজা গঙ্গায়। কলকাতা পোর্ট ট্রাস্টের উদ্যোগে হাওড়ায় তৈরি  ৬৫ফুটের এই লোহার তৈরি দুর্গাপ্রতিমা। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে তৈরি হয়েছে মা দুর্গার সেই মূর্তি। তবে কষ্ট করে পায়ে হেঁটে নয় এ বার প্রতিমা দেখবেন লঞ্চে বসেই। গঙ্গার মনোরম পরিবেশ পরিবেশ যেমন দেখবেন তেমনি দেখবেন এই প্রতিমা। গঙ্গাবক্ষে প্রতিমা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনবিসিসি নামে একটি বেসরকারি সংস্থাকে।

সুতরাং হাওড়াবাসীর কাছে স্বাভাবিক ভাবেই এ বার বিশেষ আকর্ষণ হতে চলেছে এই পুজো। কাঠের কাঠামোর পরিবর্তে লোহা দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা। নাম দেওয়া হয়েছে 'দুর্গাশক্তি'। 

এনবিসিসি সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসার বাদলচন্দ্র পাল জানান, হাওড়ায় প্রথমবার এমন পুজো হতে চলেছে। অভিনব এই উদ্যোগ নিয়ে রাজ্যের মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, কলকাতা পোর্ট ট্রাস্টের এ বার বিশেষ উদ্যোগে নিয়েছে। হাওড়ায় গঙ্গার তীরে ৬৫ ফুটের দুর্গার প্রতিমা তৈরি করেছে তারা। আগামী দিনে এই স্থানটি সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা তাঁর।

এমনিতেই পুজোর সময়ে কলকাতায় লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান মণ্ডপে মণ্ডপে।এ বারের পুজোয় পোর্ট ট্রাস্টের উদ্যোগে গঙ্গার ধারের ৬৫ ফুটের এই দুর্গা প্রতিমা দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হতে চলেছে বলেই মনে করছে হাওড়াবাসী।

সাধারণ মণ্ডপের মতো মাটির তৈরি প্রতিমার বদলে এখানে লোহা দিয়ে ৬৫ ফুট উঁচু এক সুবিশাল প্রতিমা তৈরি করা হয়েছে। বিশালতার কারণে এই প্রতিমার নামকরণ করা হয়েছে 'দুর্গাশক্তি'। কাঠের কাঠামোর বদলে পুরো কাঠামোটিই লোহার।

লঞ্চ থেকে প্রতিমা দর্শন: 

দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পায়ে হেঁটে নয়, বরং গঙ্গাবক্ষে লঞ্চে চেপে আরামদায়ক পরিবেশে এই সুবিশাল প্রতিমা দেখার অনন্য সুযোগ থাকছে।মূল অবস্থান ও নির্মাণকারী সংস্থা: হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গার তীরে এই প্রতিমাটি স্থাপন করা হয়েছে। এই বিশেষ মেগা প্রজেক্ট ও প্রতিমা নির্মাণের দায়িত্বে আছে NBCC নামক একটি সংস্থাকে। মূল প্রতিমার দুই পাশে লোহার তৈরি চারটি সুবিশাল ধুনুচির কাঠামোও রাখা হচ্ছে, যা পুরো প্রদর্শনীতে একটি ঐতিহ্যবাহী অথচ আধুনিক রূপ দেবে।

কলকাতা পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগ মূলত কলকাতার বিখ্যাত দুর্গাপুজোর পর্যটনকে গঙ্গার জলপথের মাধ্যমে হাওড়া রিভারফ্রন্ট পর্যন্ত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে।


শেহতীয়া খবৰ