কঙ্গোতে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা, দুই শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৪ জনের মৃত্যু

Story by  atv | Posted by  Aparna Das • 12 h ago
কঙ্গোতে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা, দুই শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৪ জনের মৃত্যু
কঙ্গোতে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা, দুই শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৪ জনের মৃত্যু
 
নয়াদিল্লি

কঙ্গোতে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।
 
জানা গিয়েছে, একটি সামরিক প্রতিনিধি দল বিমানে করে দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় ফিরছিল। যাত্রাপথে কেনগে এলাকার আকাশসীমায় বিমানটিতে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে ভেঙে পড়ে।
 
দুর্ঘটনায় নিহত দুই সেনা কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুটম্বো কাটালা টিয়েন্ডে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।
 
কঙ্গো সেনাবাহিনী এবং অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।


শেহতীয়া খবৰ