অসমের কাছাড়ে পুলিশের অভিযানে আটক দুই বাংলাদেশি নাগরিক, গ্রেফতার এড়াতে ঝাঁপ বরাক নদীতে, আহত দুই পুলিশকর্মী

Story by  atv | Posted by  Aparna Das • 15 h ago
অসমের কাছাড়ে পুলিশের অভিযানে আটক দুই বাংলাদেশি নাগরিক, গ্রেফতার এড়াতে ঝাঁপ বরাক নদীতে, আহত দুই পুলিশকর্মী
অসমের কাছাড়ে পুলিশের অভিযানে আটক দুই বাংলাদেশি নাগরিক, গ্রেফতার এড়াতে ঝাঁপ বরাক নদীতে, আহত দুই পুলিশকর্মী
 
কাছাড়

অসমের কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানের সময় গ্রেফতার এড়াতে বরাক নদীতে ঝাঁপ দেয় দুই বাংলাদেশি নাগরিক। পরে অবশ্য দু’জনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এই অভিযানে দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাছাড় জেলার সীমান্তবর্তী হরিনগর তৃতীয় খণ্ডের জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে দুই বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়ে রয়েছেন বলে খবর পায় কাটিগড়া পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
 
পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছতেই পালানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি। পুলিশের হাতে ধরা পড়া এড়াতে তাঁরা বরাক নদীতে ঝাঁপ দেন। তবে পুলিশও দ্রুত নৌকা নিয়ে নদীপথে তাঁদের ধাওয়া করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দু’জনকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।
 
আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় ২২ বছর বয়সি সলমান আহমেদ এবং ৩৫ বছর বয়সি রাসেল আহমেদ হিসেবে জানা গিয়েছে। দু’জনেই বাংলাদেশের জকিগঞ্জের আমানসিদ এলাকার বাসিন্দা বলে খবর।
 
কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ঘটনাকে ঘিরে ফের সীমান্ত সুরক্ষার বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে সীমান্ত এলাকায় বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং পুলিশের অভিযানের সময় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে।


শেহতীয়া খবৰ