‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত’, বিজেপি নেতা মদন রাঠোরের মন্তব্যে বিতর্ক

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত’, বিজেপি নেতা মদন রাঠোরের মন্তব্যে বিতর্ক
‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত’, বিজেপি নেতা মদন রাঠোরের মন্তব্যে বিতর্ক

নয়াদিল্লি:

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে—এমন মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। প্রতিবেশী দেশ হওয়ার যুক্তি তুলে বৃহস্পতিবার এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল।

জনসভায় রাঠোর বলেন, “আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশে থাকব। কারণ, দেশটি আমাদের প্রতিবেশী।” তবে ভারতের অভ্যন্তরীণ কোনও বিষয় সামনে এলে দেশবাসী ভারতের পাশেই দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

রাঠোরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ। তিনি এই মন্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, রাজস্থান বিজেপির সভাপতির বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে বিজেপির অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি।

কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্তও রাঠোরের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এই বক্তব্য পাকিস্তানের প্রতি বিজেপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। আম আদমি পার্টির কয়েকজন নেতাও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে দিয়ে রাজনৈতিক বিতর্কে যোগ দিয়েছেন।

রাঠোরের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাতে ভারতের অবস্থান কী হওয়া উচিত, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।



শেহতীয়া খবৰ