ত্রিপুরার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব-এর রাজনৈতিক মঞ্চে রোজাদারদের ইফতার বিতরণ
Story by Nurul Haque | Posted by Aparna Das • 1 d ago
ত্রিপুরার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব-এর রাজনৈতিক মঞ্চে রোজাদারদের ইফতার বিতরণ
নূরুল হক / আগরতলা
রাজনৈতিক সমাবেশে সংখ্যালঘু মুসলিম রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন ত্রিপুরার বিশালগড়ের বিধায়ক যুবনেতা সুশান্ত দেব। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন সর্বধর্ম সমভাবের। বিধারকের দায়িত্বশীল ভূমিকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় সন্তুষ্ট রয়েছেন এলাকার সম্প্রীতি প্রিয় মানুষ।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মন্ডল মহাঅধিবেশন। বিশালগড় টাউন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে সর্ব ধর্মের দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন। বিশালগড় বিধানসভা কেন্দ্রে প্রায় চল্লিশ শতাংশ ভোটার রয়েছেন সংখ্যালঘু মুসলিম। তাদের মধ্যে একটা অংশ রয়েছেন বিজেপির সমর্থকও।
এদিনের এই রাজনৈতিক কর্মসূচিতে বহু সংখ্যক মুসলিম দলীয় কর্মী সমর্থক বিধায়কের আহ্বানে সামিল হন। মুসলিমদের অনেকেই ছিলেন রোজাদার। রমজান মাসের চতুর্থতম রোজার দিনে অনেক মুসলিম ধর্মপ্রাণ মানুষ রোজা রেখে রাজনৈতিক সমাবেশে শামিল হয়েছিলেন।
অন্যদিকে এই অনুষ্ঠানে দুপুরে খাবারের ব্যবস্থা রেখেছিলেন বিধায়ক। পাশাপাশি রোজাদারদের জন্য তিনি বিশেষভাবে ইফতারের ব্যবস্থা করেন। হিন্দু সম্প্রদায় সহ যারা রোজা রাখেন নি তারা দুপুরে খাবারে অংশ নেন এবং বিকেলে সমাবেশ শেষ হওয়ার পর সংখ্যালঘু রোজাদারদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ইফতারের প্যাকেট। বিধায়ক নিজে রোজাদারদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়েছেন।
রবিবার বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত মন্ডল মহাঅধিবেশন
রাজনৈতিক সমাবেশে এইভাবে ভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় ভাবাবেগে সম্মান জানিয়ে পৃথক পৃথক খাবারের ব্যবস্থা করার মধ্য দিয়ে বিধায়ক সর্বধর্ম সমভাবের বার্তা দিতে চেয়েছেন। বিধায়ক সুশান্ত দেব নিজের বক্তব্যের মধ্যেও নিজের মানসিকতার কথা তুলে ধরেন।
অন্যদিকে সংখ্যালঘু মুসলিম দলীয় কর্মীদের ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান জানিয়ে বিধায়কের নেতৃত্বে ইফতারের ব্যবস্থা করার বিষয়টি রাজনৈতিক সম্প্রীতির বার্তা হিসেবেই মনে করছেন সংশ্লিষ্ট মহল