আমবাড়িতে অসম গণ পরিষদের সংখ্যালঘু বিভাগের সভা সম্পন্ন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
আমবাড়িতে অসম গণ পরিষদের সংখ্যালঘু বিভাগের সভা সম্পন্ন
আমবাড়িতে অসম গণ পরিষদের সংখ্যালঘু বিভাগের সভা সম্পন্ন
 
গুয়াহাটি ঃ

আমবাড়িতে অবস্থিত দলের কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো অসম গণ পরিষদ (অগপ)-এর সংখ্যালঘু বিভাগের এক গুরুত্বপূর্ণ সভা। সভায় সভাপতিত্ব করেন সংখ্যালঘু বিভাগের সভাপতি মিঠুন রায়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক কিশোর শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠন শক্তিশালীকরণ ও আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দাবি উত্থাপন করা হয়। দলের পক্ষ থেকে ১২৬টি বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের সিধান্ত নেওয়া হয়, যাতে তৃণমূল স্তরে সাংগঠনিক কার্যকলাপ আরও গতিশীল ও কার্যকর করা যায়।

এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত লামডিং, হোজাই ও দলগাঁও বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু বিভাগের প্রতিনিধিত্বের জন্য বরাদ্দ করার দাবি তোলা হয়। নেতৃবৃন্দের বক্তব্য, এই কেন্দ্রগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে  অসম সরকারের সংখ্যালঘু বিভাগের বোর্ডে অসম গণ পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা ও দাবিদাওয়া কার্যকরভাবে উত্থাপন ও সমাধান করা যায়।

সভায় নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে জনমুখী কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।