দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: ঝাড়খণ্ডে ৭ জনের মর্মান্তিক মৃত্যু

Story by  atv | Posted by  Aparna Das • 15 h ago
দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: ঝাড়খণ্ডে ৭ জনের মর্মান্তিক মৃত্যু
দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: ঝাড়খণ্ডে ৭ জনের মর্মান্তিক মৃত্যু
 
নয়া দিল্লি

দিল্লির উদ্দেশে রওনা হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চত্ৰা জেলায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানে থাকা সাতজনই প্রাণ হারিয়েছেন। রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচী বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই চিমারিয়া এলাকার কাছে বিধ্বস্ত হয়।
 
চত্ৰার জেলাশাসক কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিমানে থাকা সাতজনের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। বিমানটি তখন দিল্লী অভিমুখে যাচ্ছিল। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, VT-AJV নিবন্ধনসংখ্যার বিচক্রাফ্ট C90 মডেলের বিমানটি রাঁচী–দিল্লী রুটে চিকিৎসা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
 
DGCA-এর তথ্যমতে, বিমানটি উড্ডয়নের পর কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুরোধ করা হলেও পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ৭টা ৩৪ মিনিটে বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে রাডারের সাথে সংযোগ ছিন্ন হয়।
 
জেলাশাসক কীর্তিশ্রী জি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন দুই ক্রু সদস্য, এক রোগী ও তাঁর পরিবারে তিনজন সদস্য।
 
ঘন অরণ্যের মধ্যে বিমানটি বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকারী দলের সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। চত্ৰার পুলিশ সুপার সুমিত কুমার আগরওয়াল জানান, রাত প্রায় ১০টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। তদন্তকারী দল বিমানটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
 
দেও কমল হাসপাতাল, রাঁচী–এর সিইও অনন্ত সিনহা জানান, ৪১ বছর বয়সী সঞ্জয় কুমার নামে এক রোগীকে (যাঁর দেহের ৬৫ শতাংশ পুড়ে যায়) উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হচ্ছিল। পরিবার নিজেরাই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। নিহতদের মধ্যে রয়েছেন, পাইলট ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সাওরাজদীপ সিং, রোগী সঞ্জয় কুমার, চিকিৎসক বিকাশ কুমার গুপ্ত, স্বাস্থ্যকর্মী শচীন কুমার মিশ্র, এবং রোগীর আত্মীয় অর্চনা দেবী ও ধুরু কুমার।
 
উল্লেখযোগ্যভাবে, DGCA ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)–এর একটি দল ঘটনাস্থলে তদন্ত করছে। ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।