বীরপাড়ায় দিনবাজারের গলিতে ভয়াবহ আগুন: আতঙ্কের পর স্বস্তি, নিয়ন্ত্রণে পরিস্থিতি

Story by  atv | Posted by  Aparna Das • 9 h ago
বীরপাড়ায় দিনবাজারের গলিতে ভয়াবহ আগুন: আতঙ্কের পর স্বস্তি, নিয়ন্ত্রণে পরিস্থিতি
বীরপাড়ায় দিনবাজারের গলিতে ভয়াবহ আগুন: আতঙ্কের পর স্বস্তি, নিয়ন্ত্রণে পরিস্থিতি
 
তপন রায়

বীরপাড়ার দিনবাজারে যাওয়ার গলিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার রাতে তীব্র আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন'টার পর বীরপাড়ার স্টেট ব্যাঙ্ক গলির ঠিক পাশের একটি গলিতে অবস্থিত দু-তিনটি বাড়ির ওপরতলায় আচমকাই আগুন লেগে যায়। ওপরের ওই অংশটিতে একটি গুদাম ঘর থাকায় মজুত রাখা প্রচুর সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া দমকল কেন্দ্রের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, দীপাবলির বাজির আগুন থেকেই কোনোভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল দপ্তর।
 
দমকলের তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছে ঘিঞ্জি বাজার এলাকাটি। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বীরপাড়াবাসী।


শেহতীয়া খবৰ