শতানন্দ ভট্টাচার্য
কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন এনভায়রনমেন্টাল ইনফরমেশন, অ্যাওয়ারনেস, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড লাইভলিহুড প্রোগ্রাম সেন্টারের উদ্যোগে দেশব্যাপী 'গ্রিন দীপাবলি অভিযান ২০২৬'-এর সূচনা ঘোষণা করেছে। "বাজিকে বলুন না, স্বচ্ছ বায়ুকে বলুন হ্যাঁ" - এই কেন্দ্রীয় মূলভাবকে সামনে রেখে মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট এর সাথে সঙ্গতি রেখে ২০ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই উদ্যোগ শুরু হয়েছে।
দীপাবলির সময়ে শীতের আগমন ঘটে। ফলে স্থির আবহাওয়ায় মাটি ঘেঁষে দূষকগুলোকে আটকে রাখে।বাজি থেকে নির্গত ধোঁয়া কয়েক দিন ধরে বাতাসে জমে থাকে। বাজি বর্জন করা জনস্বাস্থ্য রক্ষা করা এবং জাতীয় স্বচ্ছ বায়ু কর্মসূচির (NCAP) অধীনে অর্জিত বায়ুর গুণমান বজায় রাখার সবচেয়ে কার্যকরী উপায়গুলির একটি।
এই অভিযানকে সফল করে তুলতে সব নাগরিককে ধোঁয়াশার বদলে স্বাস্থ্য বেছে নিতে এবং বাজি না পুড়িয়ে জীবনকে আলোকিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বাজিকে "না" এবং স্বচ্ছ বায়ুকে "হ্যাঁ" বলে সবাইকে তাদের প্রিয়জন, প্রতিবেশী এবং আমাদের যৌথ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আবেদন জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দক্ষিণ অসমের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার সব নাগরিককে এক আনন্দময়, নিরাপদ এবং সবুজ দীপাবলি পালনের আহ্বান জানানো হয়েছে।