বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

কলকাতা:

দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকালে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে তা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে শীতের আমেজ কিছুটা কমবে।

রবিবার রাজ্যের শীতলতম স্থান ছিল দার্জিলিং। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।



শেহতীয়া খবৰ