মুসলিমদের পারস্পরিক বিশ্বাসের মধ্যে এগিয়ে যাওয়ার আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 10 d ago
ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি ছবি
ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি ছবি
 
নূরুল হক / আগরতলা

"যারা ভারতীয় তাদের কল্যাণের দায়িত্ব আমাদের। কিন্তু যারা ভারতীয় নয় তাদের বিষয়ে আমাদের কোন দায়িত্ব নেই।" ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংখ্যালঘুদের উদ্দেশ্য করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।
 
মুখ্যমন্ত্রী বলেন প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেও আমাদের এখানে জাতি, জনজাতি হিন্দু মুসলিম , খ্রিষ্টান সব ধর্মের লোকেরা বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষা করা চলছে। সরকার সম্প্রীতি রক্ষায় এবং নাগরিকদের সুরক্ষার নিশ্চিত করতে তৎপর রয়েছে।
 

তিনি সংখ্যালঘুদের বিশেষ একটি জাতিকে উদ্দেশ্য করে বলেন তাদের চলাফেরা এমন করতে হবে যাতে সরকার তাদেরকে বিশ্বাস করতে পারে। তাদের উন্নয়নের দায়িত্ব সরকারের। একে অপরের বিশ্বাস এবং নির্ভরশীলতার মধ্যে হাতে হাত ধরেই নতুন ত্রিপুরা তৈরি করা সম্ভব। মুখ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্য করে ছেলেমেয়েদের নৈতিকতার পাঠ দিতে আহ্বান রাখেন। গতানুগতিক শিক্ষার বাইরে সংখ্যালঘু বিশেষ জাতির লোকজন যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার মধ্য দিয়ে নিজেদের এবং সমাজকে প্রতিষ্ঠিত করতে পারেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছেন। 
 
প্রসঙ্গত এদিন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে সংখ্যালঘু কৃতি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। আগরতলা প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানে এ বছর নতুন ভাবে চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সংখ্যার উপর ছাত্রীকে।
 
অনুষ্ঠানে উপস্থিত কিছু ব্যক্তির ছবি
 
একইভাবে বেগম রুকাইয়া অ্যাওয়ার্ড, মৌলানা আবুল কালাম আজাদ মেরীট অ্যাওয়ার্ড তুলে দেয়া হয় ছাত্রছাত্রীদের হাতে। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে যে সমস্ত সংখ্যালঘু যুবক-যুবতীরা ঋণ গ্রহণের মধ্য দিয়ে সাবলম্বী হয়েছেন তাদেরকেও সম্মান জানানো হয়।
 
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন, সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা।