বিশ্বদরবারে অসমের গর্ব: অস্ট্রেলিয়ার সরকারি পরিষেবায় প্রাগ্যান চক্রবর্তী

Story by  Sudip sharma chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 21 d ago
বিশ্বদরবারে অসমের গর্ব: অস্ট্রেলিয়ার সরকারি পরিষেবায় প্রাগ্যান চক্রবর্তী
বিশ্বদরবারে অসমের গর্ব: অস্ট্রেলিয়ার সরকারি পরিষেবায় প্রাগ্যান চক্রবর্তী
 
মেলবোর্ন:
অসম আবারও প্রমাণ করল—প্রতিভার কোনো সীমানা নেই। রাজ্যের এক তরুণ, প্রাগ্যান চক্রবর্তী, অস্ট্রেলিয়ার অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ সরকারি নিয়োগ প্রক্রিয়ায় সাফল্য অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে অসম ও ভারতের নাম উজ্জ্বল করেছেন।
 
মাত্র ২৩ বছর বয়সে, একজন ভারতীয় নাগরিক হয়েও, সম্পূর্ণ মেধার ভিত্তিতে তিনি নির্বাচিত হয়েছেন Australian Public Service (APS)-এর Graduate Program-এ। তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে Department of Children and Families, Australia-তে Law Reform Officer পদে। আগামী ১২ জানুয়ারি ২০২৬ থেকে তিনি অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন শহরে তাঁর কর্মজীবন শুরু করবেন।
 
গুয়াহাটির Maria’s Public School-এর প্রাক্তন ছাত্র প্রাগ্যান শুরু থেকেই ছিলেন মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ। পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী Hansraj College থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।
 
সিডনির বিশ্বখ্যাত University of Sydney থেকে তিনি Master of Public Policy ডিগ্রি অর্জন করেন এবং তা-ও Distinction সহ। নীতিনির্ধারণ, প্রশাসনিক সংস্কার ও সামাজিক ন্যায়বিচার—এই ক্ষেত্রগুলোতেই তাঁর বিশেষ আগ্রহ, যা তাঁকে এই গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বের জন্য যোগ্য করে তোলে।
 
অস্ট্রেলিয়ার সরকারি পরিষেবার নিয়োগ প্রক্রিয়া বিশ্বের অন্যতম কঠিন ও স্বচ্ছ হিসেবে পরিচিত। সেখানে নাগরিকত্ব নয়, শুধু যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়। একজন বিদেশি নাগরিক হয়েও প্রাগ্যানের এই সাফল্য তাঁর অসাধারণ মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জ্বলন্ত প্রমাণ।
 

 উত্তর-পূর্ব ভারতের তরুণদের জন্য অনুপ্রেরণা

 
প্রাগ্যান চক্রবর্তীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়—এটি সমগ্র অসম এবং উত্তর-পূর্ব ভারতের যুবসমাজের জন্য অসম্ভব অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন, সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম ও আন্তর্জাতিক মানের শিক্ষার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়া সম্ভব।
 
আজ প্রাগ্যান চক্রবর্তী প্রমাণ করেছেন—ছোট শহর বা প্রান্তিক অঞ্চল কখনোই স্বপ্ন দেখার সীমা হতে পারে না।
অসমের এই কৃতী সন্তানকে জানাই অভিনন্দন ও শুভকামনা। তাঁর সাফল্য ভবিষ্যতে আরও অসংখ্য তরুণকে বিশ্বদরবারে এগিয়ে যেতে সাহস ।