বাংলাদেশে একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 15 h ago
বাংলাদেশে একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
 
ঢাকা ঃ
 
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।

এবারের একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এই সম্মাননা পাচ্ছেন। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে বিশেষভাবে মনোনীত করা হয়েছে।
 
একুশে পদক প্রদান অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করবেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্বও করেন প্রধানমন্ত্রী।