ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন
ঢাকা ঃ
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ, পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। একই দিন তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, ভিসা কার্যক্রম, প্রশিক্ষণ বিনিময় ও ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান ভারতের হাইকমিশনার বৈঠকের শুরুতে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে ধন্যবাদ জানান মন্ত্রী। হাইকমিশনার আশা প্রকাশ করেন, দুই দেশ ঐতিহাসিক সম্পর্ককে নতুন প্রেক্ষাপটে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করবে নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাইকমিশন ও ভিসা সেন্টারসহ সব ভারতীয় স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আশ্বস্ত করেন। এই সময় হাইকমিশনার জানান, ভারতীয় ভিসার আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং ওয়েবসাইট হ্যাকের চেষ্টা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করলে মন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ দেন।