ট্রাম্পকে বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দখল! মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 h ago
ট্রাম্পকে বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দখল! মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’
ট্রাম্পকে বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের দখল! মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’
 
ওয়াশিংটন: 
 
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস—কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ দখল করল ডেমোক্র্যাটরা। এই ফলাফলকে ট্রাম্পের নেতৃত্ব ও নীতির বিরুদ্ধে মার্কিন ভোটারদের বড়সড় প্রতিবাদ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

নির্বাচনে একাধিক রিপাবলিকান-প্রভাবিত রাজ্যে চমকপ্রদ জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাস, কানসাস, আইওয়া, ওহাইও, মেইন, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় সেনেটের আসন ছিনিয়ে নিয়েছে তারা। পাশাপাশি হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও দুই ডজনের বেশি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাট শিবির। 

সেনেট নির্বাচনে বিশেষ নজর কেড়েছে টেক্সাস। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। ১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাস থেকে কোনও ডেমোক্র্যাট সেনেটর নির্বাচিত হলেন। কানসাসেও ৯৪ বছর পর সেনেট নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা। অন্যদিকে, টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকেও হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা।

ভোটারদের ক্ষোভের অন্যতম কারণ ছিল মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, ইরানের সঙ্গে সংঘাত এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি। একাধিক সমীক্ষায় উঠে এসেছে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বহু মার্কিন নাগরিক। অভিবাসন দমন অভিযানের মাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন ভোটারদের বড় অংশ। 

এই ফলাফলের ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছর আরও কঠিন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হাতে থাকায় ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের তদন্ত করতে, সরকারি পদে নিয়োগ আটকে দিতে এবং ট্রাম্পের নীতির বিরোধিতা করতে পারবেন। ইরান যুদ্ধ, অভিবাসন অভিযান ও শুল্কনীতি নিয়েও হোয়াইট হাউসের উপর চাপ বাড়তে পারে।

অন্যদিকে, ট্রাম্প ফলাফলকে নিজের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখতে নারাজ বলে লাইভ আপডেটে জানানো হয়েছে। তবে দুই কক্ষেই দলের নিয়ন্ত্রণ হারানো তাঁর রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।


শেহতীয়া খবৰ