বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা দেখার জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক অ্যান্ডি মিলন, এবার নিয়ে দশম বার বিশ্বকাপ দেখবেন তিনি!

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা দেখার জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক অ্যান্ডি মিলন, এবার নিয়ে দশম বার বিশ্বকাপ দেখবেন তিনি!
বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা দেখার জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক অ্যান্ডি মিলন, এবার নিয়ে দশম বার বিশ্বকাপ দেখবেন তিনি!
 
শান্তিপ্রিয় রায় চৌধুরী :
 
বিশ্বকাপে নিজের দল ইংল্যান্ডের খেলা মাঠে বসে দেখার জন্য ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিলেন শিক্ষক অ্যান্ডি মিলন। ইংল্যান্ডের নর্থ উইচের বাসিন্দা অ্যান্ডি মিলন। যিনি সারা জীবন শিক্ষকতা করে গড়ে তোলেন ছোট্ট একটি বাড়ি। সেই বাড়িটি বিক্রি করে দশম বার মাঠে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিলেন তিনি। 

প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার তীব্র আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এমন ঘটনা নিয়ে ইংল্যান্ডে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

অবসরপ্রাপ্ত শিক্ষক ৬২ বছরের অ্যান্ডি মিলন ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য ইংল্যান্ডের নর্থ উইচে থাকা তাঁর ছোট্ট বাড়িটি প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ডে, ভারতীয় মুদ্রা সাড়ে চার কোটি টাকায় বাড়িটি বিক্রি করেছেন। তিনি বিশ্বকাপের টিকিট কেনার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। এর উপর টিকিটে চড়া দাম থাকার জন্য পড়েছিলেন সমস্যায়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে নিজের বাড়ি বিক্রি করে দিলেন অ্যান্ডি মিলন! বাড়ি কি বিক্রি করে মিলন বলেছেন, বাড়ি বিক্রি করার এটাই উপযুক্ত সময়।

নিজের দল ইংল্যান্ডকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারই নতুন নয়। এর আগে দশম বার ফিফা বিশ্বকাপে নিজের দলের জন্য প্রচুর অর্থ খরচ করে টিকিট কেটে মাঠে উপস্থিত থেকেছেন তিনি। তবে এবার খেলা দেখার জন্য বাড়ি বিক্রির সিদ্ধান্তটা অনেকটাই পাগলামি। 

খবরে এসেছে, দীর্ঘ সাত সপ্তাহের ভ্রমণ ও ম্যাচ টিকিটের খরচ মেটাতেই এই চরম পদক্ষেপ নিয়েছেন অ্যান্ডি। 
গ্যালারিতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি ('সোফি' নামে পরিচিত) হাতে দাঁড়িয়ে বিভিন্ন সময় ক্যামেরাবন্দী হওয়া অ্যান্ডি, ইংল্যান্ড সমর্থকদের কাছে কাল্ট বা সুপারফ্যান হিসেবে পরিচিত।

২০২২ কাতার বিশ্বকাপের সময় ইংল্যান্ডের জার্সি পরে উল্লসিত ভঙ্গিতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি হাতে তাঁর একটি ছবি সে সময় ভাইরাল হয়েছিল।১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ থেকে শুরু করে ছেলেদের আটটি ও মেয়েদের একটি-মোট ৯টি বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন অ্যান্ডি। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটি হবে তাঁর দশম বিশ্বকাপ যাত্রা।

আগামী ১৮ জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডালাসে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন অ্যান্ডি।