পক প্রণালী বিজয়ী সাঁতারু আফরিন জাবিকে সম্বর্ধনা জানালো তার মেদিনীপুর সুইমিং ক্লাব,সব রকম সাহায্যের আশ্বাসও পেলেন এই কৃতি সাঁতারু

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
পক প্রণালী বিজয়ী সাঁতারু আফরিন জাবিকে সম্বর্ধনা জানালো তার মেদিনীপুর সুইমিং ক্লাব,সব রকম সাহায্যের আশ্বাসও পেলেন এই কৃতি সাঁতারু
পক প্রণালী বিজয়ী সাঁতারু আফরিন জাবিকে সম্বর্ধনা জানালো তার মেদিনীপুর সুইমিং ক্লাব,সব রকম সাহায্যের আশ্বাসও পেলেন এই কৃতি সাঁতারু
 
শান্তিপ্রিয় রায় চৌধুরী :
 
সম্প্রতি ভারত শ্রীলংকার মধ্যবর্তী পক প্রনালী  অতিক্রম করেছেন মেদিনীপুরের ঘরের মেয়ে, মেদিনীপুর সুইমিং ক্লাবের কৃতি শিক্ষার্থী,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন  জাবি। ক্লাবের সেই কৃতি সাঁতারু আফরিন  জাবিকে তার ঐতিহ্যবাহী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র মেদিনীপুর সুইমিং ক্লাব তাদের নিজেদের ক্যাম্পাসে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সম্বর্ধনা জানালো। ওই অনুষ্ঠানে সম্মান জানানো হয় নবনির্বাচিত বিধায়ক শংকর গুছাইতকেও।

সংবর্ধনা অনুষ্ঠানে আফরিনের হাতে সুইমিং ক্লাবের পক্ষ থেকে ত্রিশ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, নবনির্বাচিত বিধায়ক শংকর গুছাইত, ক্লাবের কার্যকরী সভাপতি আশীষ চক্রবর্তী, বিশিষ্ট উদ্যোগ প্রতি তথা মেদিনীপুর রোটারি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মদনমোহন মাইতি, আরফিনের বাবা পিয়ার আলী, সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চট্টোপাধ্যায় সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।

মঞ্চে উপস্থিত জেলা পুলিশ সুপার ও নবনির্বাচিত বিধায়ক ভবিষ্যতে আফরিনকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, পক প্রণালী অভিযানে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মেদিনীপুর রোটারি ক্লাব ও রোটারি চক্ষু হাসপাতাল। 

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে আফরিন বলেন, “এত মানুষের সামনে দাঁড়িয়ে যে ভালোবাসা, হাততালি আর আশীর্বাদ পেলাম, সেটা কোনওদিন ভুলব না। তখন মনে হচ্ছিল এই সাফল্য শুধু আমার একার নয়, এটা তাঁদের সবার, যারা প্রতিটা লড়াই এর সময় আমার পাশে ছিলেন। আমার সব কোচ, বন্ধু, শুভানুধ্যায়ী, মেদিনীপুর সুইমিং ক্লাব এবং যারা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পাপিয়া সুলতানা নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতি সমর্থন ও উৎসাহের গুরুত্ব তুলে ধরে আফরিনের আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

পক প্রণালী জয়ের পর আফরিনের লক্ষ্য এখন আগামী জুলাই মাসে ক্যাটরিনার চ্যানেল অতিক্রম করার। ইতিমধ্যে তিনি সেই প্রস্তুতি আফরিন  শুরু করে দিয়েছেন।