বার্সিলোনার 'লামিন ইয়ামাল’ এখন কেরালায়, চেহারার মিলেই রাতারাতি ভাইরাল কিশোর!

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 1 h ago
বার্সিলোনার 'লামিন ইয়ামাল’ এখন কেরালায়, চেহারার মিলেই রাতারাতি ভাইরাল কিশোর!
বার্সিলোনার 'লামিন ইয়ামাল’ এখন কেরালায়, চেহারার মিলেই রাতারাতি ভাইরাল কিশোর!
 
শান্তি প্রিয় রায়চৌধুরী:

বার্সিলোনা তারকা লামিন ইয়ামালের মত দেখতে কেরালার ১৫ বছর বয়সি কিশোর অ্যালেন জেমস।স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের সঙ্গে অবিকল চেহারার মিল আছে তার। আর সেই মিলের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি আলোচনায় উঠে এসেছে  কেরালার এই কিশোর।

কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা অ্যালেন জেমস। সে দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি দেখে প্রথমে সকলেই বিভ্রান্ত হয়ে পড়েন—এটি অ্যালেন, নাকি বার্সিলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল!

কি নেই তার মধ্যে।ইয়ামালের মতোই অ্যালেনের চুলের স্টাইল, মুখের গড়ন ও হাসিতে রয়েছে ভালো মিল। আর পরনে আছে  বার্সিলোনার লাল-নীল জার্সি।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই তাই তার চেহারাকে ইয়ামালের সঙ্গে তুলনা করছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বার্সিলোনার বিখ্যাত নীল-লাল জার্সি পরে ফুটবল নিয়ে ড্রিবল করছেন অ্যালেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই সারা কেরালা জুড়ে এক আলোড়ন  অ্যালেন।

অ্যালেনের বন্ধু ও স্কুলের সহপাঠীরা আগে থেকেই তার চেহারার সঙ্গে ইয়ামালের মিলের বিষয়টি নিয়ে মজা করতেন। তবে ইনস্টাগ্রামে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আকার নিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখো মানুষের নজরে এসেছে। অনেকেই তাকে ভালো বাসছে।

মজার বিষয় হলো, অ্যালেন নিজেও ফুটবলের সঙ্গে যুক্ত। স্কুল দলের হয়ে সে ডিফেন্ডার পজিশনে খেলে। ফলে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকার ফুটবলার ইয়ামালের সঙ্গে তার চেহারার মিল যেন আরও আকর্ষণীয় করে তুলেছে বিষয়টিকে।

এর ফলে অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যা কয়েকশ থেকে বেড়ে দাঁড়িয়েছে কয়েক হাজারে। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্যও অ্যালেন আমন্ত্রণ পেতে শুরু করেছে।

তবে ইয়ামালের সঙ্গে এত মিল থাকা সত্ত্বেও অ্যালেনের প্রিয়  ফুটবলার কিন্ত্ত ইয়ামাল নন। সে হাসিমুখে  জানিয়েছে, তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা অ্যালেন পেয়ে গেলেও  অ্যালেন আপাতত নিজের পড়াশোনা ও ফুটবল ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার পাশাপাশি তার স্বপ্ন এখন ভালো ফুটবলার হওয়া।