জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দিতে বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির

Story by  Satananda Bhattacharjee | Posted by  Sudip sharma chowdhury • 2 h ago
জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দিতে বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির
জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে হাইলাকান্দিতে বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির
 
শতানন্দ ভট্টাচার্য 

বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমেই জুবিন গার্গকে মানুষের হৃদয়ে রাখতে চান হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস। হার্টথ্রব প্রয়াত এই শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইলাকান্দির টাউন হলে আয়োজন করা হয় বৃহৎ স্বেচ্ছা রক্তদান শিবির। 

জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য সমিতি ও এস. কে. রায় সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিজেপি অসাম প্রদেশের নির্দেশ অনুসারে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত জয় বিকাশ,  হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি সানি বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দান করেন জেলা আয়ূক্ত জয় বিকাশ, বিধায়ক ডঃ মিলন দাস সহ অনেকেই।

জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই মানবিক উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়।


শেহতীয়া খবৰ