পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শীঘ্রই বৈঠকে কুমার মঙ্গলম বিড়লা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 55 m ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
কলকাতাঃ
 
আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন। রবিবার কলকাতায় রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর বৈঠক হয়।

বৈঠকে শমীক ভট্টাচার্য আদিত্য বিড়লা গোষ্ঠীকে বাংলায় তাদের ব্যবসায়িক পরিসর ও শিল্পক্ষেত্রে উপস্থিতি আরও বাড়ানোর আহ্বান জানান। তাঁর দাবি, বৈঠকটি ইতিবাচক হয়েছে এবং এক-দু’দিনের মধ্যেই কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।

রাজ্য সরকার বর্তমানে একটি নতুন সমন্বিত শিল্পনীতি তৈরির কাজ করছে। বড় শিল্পগোষ্ঠী ও ব্যবসায়িক সংস্থাগুলিকে বাংলায় বিনিয়োগে উৎসাহিত করাই এই নীতির অন্যতম লক্ষ্য বলে জানান শমীক।

পশ্চিমবঙ্গের সঙ্গে বিড়লা গোষ্ঠীর দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। নতুন করে রাজ্যে বিনিয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শমীক ভট্টাচার্য।