বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় বাজটেঃ শিলিগুড়ি সহ ৭ রুটে হাইস্পিড রেল করিডর নির্মলার
Story by PTI | Posted by Sudip sharma chowdhury • 2 d ago
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
নয়া দিল্লি ঃ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন। টানা নবম বাজেট এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট। এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট নথির অনুমোদন দেয়।
অর্থমন্ত্রী তাঁর হাতে বোনা গোলাপি রঙের কাঞ্চীপুরম সিল্ক শাড়ি দিয়ে নজর কাড়েন। এই শাড়ির মাধ্যমে তিনি তামিলনাড়ুর সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান। এটি একটি কাট্টম কাঞ্চীপুরম শাড়ি, যেখানে হালকা সোনালি-বাদামি চেকের নকশা রয়েছে এবং কফি-বাদামি রঙের বর্ডারে সূক্ষ্ম সুতোয় কাজ করা হয়েছে। ২০১৯ সালে তাঁর প্রথম বাজেটেই তিনি বাজেট নথি বহনের জন্য প্রচলিত চামড়ার ব্রিফকেসের বদলে লাল কাপড়ে মোড়া ঐতিহ্যবাহী বহি খাতা চালু করেছিলেন। চলতি বছরেও বাজেট সম্পূর্ণ কাগজবিহীন (পেপারলেস) ভাবে পেশ করা হয়েছে।
ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। এছাড়াও বারাণসী থেকে শিলিগুড়ির মধ্যে তৈরি হবে হাইস্পিড রেল করিডর। বেনারস থেকে বাংলার মধ্যে হাইস্পিড রেল করিডোরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে ভারত। আর সেই উদ্যোগে সাধারণ মানুষের সহযোগিতার জন্য সরকার কৃতজ্ঞ। অর্থনৈতিক বৃদ্ধি বাড়ানো, সাসটেনিবিলিটি বজায় রাখা, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং কারিগরি দক্ষতা গড়ে তোলাই সরকারের প্রধান কর্তব্য হিসেবে তুলে ধরেন। 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর নীতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি, এমএসএমই খাতকে শক্তিশালী করা এবং বায়োফার্মা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে বাজেটে।এছাড়াও, অপর একটি হাইস্পিড রেল করিডোর তৈরি করা হবে দিল্লি-বেনারস রুটেও।
কাঠামোগত সংস্কারের গতি বজায় রাখা, শক্তিশালী এবং স্থিতিশীল আর্থিক সেক্টর গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ অত্যাধুনিক প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ।
বাজেটে বাংলার জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ ফ্রেট করিডর। একই রকম করিডর তৈরি হবে গুজরাতের সুরতেও। সাতটি হাইস্পিড রেল করিডরও তৈরি হবে।সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব।
ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব। মেগা টেক্সটাইল পাথ তৈরি হবে। টেকনিক্যাস টেক্সটাইলে জোর। খাদি ও হ্যান্ডলুমের জন্য গান্ধীজির নামাঙ্কিত স্কিম। বস্ত্রশিল্পে দেশীয় উৎপাদনে নজর বাজেটে।