জম্মু-কাশ্মীরের এলজি-র 'প্রথম পূজা' দিয়ে শুরু অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
জম্মু-কাশ্মীরের এলজি-র 'প্রথম পূজা' দিয়ে শুরু অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা
জম্মু-কাশ্মীরের এলজি-র 'প্রথম পূজা' দিয়ে শুরু অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা
 
শ্রীনগর: 

দক্ষিণ কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরে সোমবার 'প্রথম পূজা' (প্রথম পুজো) সম্পন্ন করে এ বছরের বার্ষিক অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। এই উপলক্ষে মনোজ সিনহা জানান, প্রশাসন, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড, ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তা বাহিনী, স্থানীয় বাসিন্দা, পরিষেবা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করছেন, যাতে তীর্থযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়।

নিজের সরকারি এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন,"হর হর মহাদেব! পবিত্র শ্রী অমরনাথজির গুহায় 'প্রথম পূজা' সম্পন্ন করতে পেরে আমি সত্যিই ধন্য। বাবা বরফানির কাছে সকলের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছি।"

তিনি আরও বলেন,"প্রত্যেক অংশীদারই তীর্থযাত্রীদের জন্য নিরাপদ, ঝামেলামুক্ত এবং স্মরণীয় যাত্রা নিশ্চিত করতে নিবেদিত। উন্নত অবকাঠামো, বাড়তি সুযোগ-সুবিধা এবং জম্মু-কাশ্মীরের মানুষের অমূল্য সহযোগিতায় আমরা ভক্তদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। বাবা অমরনাথজি সকলের মঙ্গল করুন।"


শেহতীয়া খবৰ