মারাত্মক অসুস্থ সোনু নিগম, চলছে সিটি স্ক্যান-MRI, ভক্তদের উদ্দেশ্যে গায়কের বার্তা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
মারাত্মক অসুস্থ সোনু নিগম, চলছে সিটি স্ক্যান-MRI, ভক্তদের উদ্দেশ্যে গায়কের বার্তা
মারাত্মক অসুস্থ সোনু নিগম, চলছে সিটি স্ক্যান-MRI, ভক্তদের উদ্দেশ্যে গায়কের বার্তা
 
মুম্বই:

 বলিউডের অন্যতম সেরা গায়ক সোনু নিগম৷ বিশাল তাঁর গানের ভাণ্ডার৷ অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তিনি৷ তাঁর ভক্তের সংখ্যাও প্রচুর৷ এবং দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তরা৷ সুমধুর গানের গলা, সুপুরুষ সোনা এক কথায় সুপারহিট৷ অজিরিৎ -এর আগের জমানায় বলিউডে রাজত্ব করা গায়কদের মধ্যে সোনু নিগমের সবার আগে আসবে৷ তবে সেই সোনু গত ১ সপ্তাহ ধরে ভুগছেন স্নায়ু সমস্যায়৷ মারাত্মক যন্ত্রণাদায়ক, নিজেই জানিয়েছেন গায়ক৷ তবে এই অস্বস্তি সত্ত্বেও, গায়ক মুম্বইয়ে তাঁর নির্ধারিত অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোনু জানিয়েছেন যে তিনি তিনি এমআরআই এবং সিটি স্ক্যান করাচ্ছেন৷ জানা গিয়েছে যে তাঁর নার্ভে চাপ লেগেছে এবং এর জন্য চলছে তাঁর চিকিৎসা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সোনু বলেন, “আমার নার্ভে চাপ লেগেছে। গত এক সপ্তাহ ধরে এমআরআই এবং সিটি স্ক্যান করাচ্ছি। আমি অনেক ওষুধ খাচ্ছি।” এই গায়ক ব্যাখ্যা করেন যে এই অবস্থার জন্য স্ক্যান, ওষুধ এবং ফিজিওথেরাপি সেশন সহ ক্রমাগত চিকিৎসার প্রয়োজন হয়েছে। নিজের চিকিৎসা প্রসঙ্গে সোনু বলেন যে ফিজিওথেরাপি খুব কঠিন ছিল। তিনি বলেন, “ফিজিওথেরাপি খুব যন্ত্রণাদায়ক ছিল, আমি এখন পেইন কিলার খাচ্ছি। এর কারণে আমার গলাটাও একটু ব্যথা করছে।”

ফলে হাজার সমস্যা সত্বেও সোনু বলেছেন যে তিনি কনসার্ট বাতিল করবেন না৷ উল্টে একজন শিল্পীর সবসময় স্টেজে পারফর্ম করলেই মন ভাল হয়৷ তাঁর তেমন মনে হয়েছে৷ এবং অসংখ্য ভক্তদের কথা মাথায় রেখে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চান সোনু। ব্যথা এবং কণ্ঠের উপর ওষুধের প্রভাব থাকা সত্ত্বেও সোনু আত্মবিশ্বাসী যে তিনি মঞ্চে উঠে পারফর্ম করতে পারবেন।


শেহতীয়া খবৰ