'প্রশ্নফাঁস ঘোর পাপ', অবশেষে NEET বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি; কঠোর শাস্তির বার্তা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
'প্রশ্নফাঁস ঘোর পাপ', অবশেষে NEET বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি; কঠোর শাস্তির বার্তা
'প্রশ্নফাঁস ঘোর পাপ', অবশেষে NEET বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি; কঠোর শাস্তির বার্তা
 
নয়াদিল্লি: 

NEET-UG প্রশ্নফাঁস বিতর্কে দীর্ঘ নীরবতার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় দলের বৈঠকে তিনি প্রশ্নফাঁসের ঘটনাকে "ঘোর পাপ" বলে উল্লেখ করেন এবং বলেন, এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি সাংসদদের ছাত্রছাত্রীদের আশ্বস্ত করার আহ্বান জানান যে, তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা দেশের যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের বদলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের অগ্রাধিকার। তাঁর দাবি, ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করা হয় এবং ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

গত ৩ মে অনুষ্ঠিত NEET-UG ২০২৬ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদে শামিল হয়। বিরোধীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছেন, প্রশ্নফাঁসের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছে। তিনি শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়ে প্রশ্ন তুলেছেন, কেন বারবার এমন ঘটনা ঘটছে এবং কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

যদিও প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তব্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং প্রশ্নফাঁস রুখতে কেন্দ্র ও রাজ্যগুলিকে সমন্বয় করে কাজ করতে হবে।


শেহতীয়া খবৰ