মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টা ৬০ হাজার শরণার্থীর, পথেই প্রাণ গেল ৫৭ জনের

Story by  atv | Posted by  Aparna Das • 14 h ago
মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টা ৬০ হাজার শরণার্থীর, পথেই প্রাণ গেল ৫৭ জনের
মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টা ৬০ হাজার শরণার্থীর, পথেই প্রাণ গেল ৫৭ জনের
 
নয়াদিল্লি

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার শরণার্থী স্পেনের উত্তর আফ্রিকার স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশ করেছেন। আর সেটাও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। খবর অনুযায়ী, সীমান্ত অতিক্রমের সময় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।
 
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই বিপুল সংখ্যক শরণার্থীর অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে স্পেনের ওপর ‘আক্রমণ’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সকল শরণার্থীকে মরক্কোতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
 
অন্যদিকে, ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপের একাধিক দেশ স্পেনের এই শরণার্থী সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি তারা স্পেনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছে।
 
উল্লেখ্য, জিব্রাল্টার প্রণালী স্পেনের মূল ভূখণ্ড থেকে সেউতাকে পৃথক করেছে। শহরটি মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত। ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে বহু শরণার্থী সেউতাকেই বেছে নেন। তবে হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষের স্পেনে প্রবেশের কারণ এখনও স্পষ্ট নয়।