বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে বিহারে গ্রেফতার সুইজারল্যান্ডের এক নারী ও মিয়ানমারের এক কিশোর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি

মোতিহারি (বিহার):

বৈধ ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে বিহারের পূর্ব চম্পারণ জেলায় দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া দু'জনের মধ্যে একজন সুইজারল্যান্ডের নাগরিক নারী এবং অন্যজন মিয়ানমারের এক কিশোর বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মোতিহারি পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "হরাইয়া আউটপোস্ট এলাকার কাস্টম চৌকের কাছে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ভিসা ও পাসপোর্ট ছাড়া দেশে ঢোকার অভিযোগে এক সুইস নারী ও এক মিয়ানমারের কিশোরকে আটক করা হয়েছে।"পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া দুই বিদেশি নাগরিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।