ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিতে হবে ভারতীয়দের, বলছেন গাভাসকর

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 16 h ago
ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিতে হবে ভারতীয়দের, বলছেন গাভাসকর
ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিতে হবে ভারতীয়দের, বলছেন গাভাসকর
 
নয়াদিল্লি: 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারের পর ভারতীয় ব্যাটারদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, রান তাড়া করার সময় ব্যাটিং বিভাগকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। তা না হলে সাফল্য পাওয়া কঠিন হবে।
 
বুধবার হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৪৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সঞ্জু স্যামসনের ঝোড়ো অর্ধশতরান সত্ত্বেও ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারত। কিমো পল পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৪ রানে জয় এনে দেন। ফলে পাঁচ ম্যাচের সিরিজের নিষ্পত্তি গড়িয়েছে বেঙ্গালুরুর নির্ণায়ক ম্যাচে।
 
জিওস্টারকে গাভাসকর বলেন, “এই ভারতীয় দলের প্রথম যে বিষয়টি উন্নত করা প্রয়োজন, তা হল রান তাড়া করার পদ্ধতি। ব্যাটিং বিভাগকে আরও দায়িত্ব নিতে হবে। ব্যাটাররা দায়িত্ব না নিলে এই দল সাফল্য পাবে না।”তিনি আরও বলেন, শিশিরের প্রভাব থাকা এমন পিচে পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের মতো দাপট দেখানো উচিত ছিল ভারতের। কিন্তু সেই আধিপত্য একেবারেই দেখা যায়নি।
 
গাভাসকরের মতে, সঞ্জু স্যামসন ২৩ বলে ৫৬ রান করে ভারতকে দুর্দান্ত শুরু এনে দিলেও অন্য ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। অভিষেক শর্মার ব্যাটিং তাঁর স্বাভাবিক মানের সঙ্গে মানানসই ছিল না বলেও মন্তব্য করেন তিনি। ইশান কিষান কিমো পলের ফাঁদে পা দিয়েছেন এবং শতরান করার পর থেকে শ্রেয়স আইয়ারও ছন্দে ফিরতে পারেননি বলে জানান প্রাক্তন অধিনায়ক।
 
তবে বোলারদের বেশি রান দেওয়ার জন্য কাঠগড়ায় তুলতে চাননি গাভাসকর। তাঁর কথায়, ভারতীয় বোলারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁদের রান খরচ করতে হবে এবং সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিতে হবে।এদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ সিরিজে দ্বিতীয় শতরান করে দলের জয়ের ভিত গড়ে দেন। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ব্যাটার চেতেশ্বর পূজারা। পূজারার মতে, হোপ অন্ধের মতো বড় শট খেলার উপর নির্ভর করেন না। বরং নিজের স্বাভাবিক খেলা বজায় রেখে ফাঁকা জায়গা খুঁজে রান করেন। ঝুঁকি কম নিয়েও দ্রুত রান তোলার এটাই তাঁর সাফল্যের রহস্য।
 
স্পিনের বিরুদ্ধে হোপের দক্ষতার কথাও উল্লেখ করেন পূজারা। তাঁর মতে, ব্যাটার যখন এতটা নিয়ন্ত্রণ ও স্পষ্ট পরিকল্পনা নিয়ে খেলেন, তখন বোলারদের পক্ষে চাপ তৈরি করা কঠিন হয়ে পড়ে।


শেহতীয়া খবৰ