শান্তি প্রিয় রায়চৌধুরী
আজ থেকে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ। গুয়াহাটির এই টেস্ট ম্যাচ সব দিক থেকেই নতুন ত্বের ছোয়া পেতে চলেছে। যেমন, অসমতো বটেই এর আগে উত্তর পূর্বের কোনো শহরও টেস্ট ম্যাচ আয়োজন করতে পারে নি। সুতরাং এটা অসমের কাছে ঐতিহাসিক টেস্ট ম্যাচ।
এই টেস্ট ম্যাচে থাকছে আর এক নতুনত্ব। আগে যেমন হতো আগে টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ। কিন্তু গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই নিয়মে হবে না। এই প্রথম মধ্যাহ্নভোজের আগেই হবে চা-পানের বিরতি। কিন্তু হঠাৎ এই নিয়মের পরিবর্তন কেন?
মধ্যাহ্নভোজের আগে চা পানের বিরতি হওয়ার মূল কারণ, গুয়াহাটির ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তরপূর্বের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতে এমনিতেই সূর্যোদয় হয় আগে, সন্ধ্যাও নেমে আসে তাড়াতাড়ি। এই সময় আবার শীত। এর ফলে সূর্যাস্ত হবে অনেক আগে। বিকেল হতে না হতেই অন্ধকার তাড়াতাড়ি নেমে আসবে। তাই এই নিয়মের পরিবর্তন করে খেলা শুরুর সময় অনেক আগে এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
তাই গুয়াহাটির দ্বিতীয় টেস্টের সময় পরিবর্তন এ রকম-
* খেলা শুরু হবে সকাল ৯টা। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত।
* এরপর ২০ মিনিট চা-পানের বিরতির।
* আবার খেলা শুরু হবে ১১টা ২০-তে।
* ১টা ২০-তে হবে মধ্যাহ্নভোজের বিরতি।
* তৃতীয় সেশন শুরু হবে দুপুর ২টোয়, চলবে বিকেল ৪টে পর্যন্ত।
এর আগে গুয়াহাটিতে খেলা শুরু হতো সকাল সাড়ে ৯.৩০ মি., চলত বিকেল সাড়ে ৪.৩০ মিনিট পর্যন্ত। কিন্তু এবার যেহেতু নভেম্বরের খেলা। শীতের সময়। তাই আধ ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে। আর ভারত এই প্রথম টেস্ট ম্যাচে মধ্যাহ্নভোজের আগে চা-পানের বিরতি করছে। এর ফলে টেস্ট ক্রিকেটে গুয়াহাটি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে!