বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 Months ago
বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা
 
ঢাকা ঃ

সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে এই টুর্নামেন্টে অংশ নেবে দেশের সাবেক তারকা ক্রিকেটারদের একটি দল, যেখানে মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা থাকছেন মূল ভূমিকায়।

শনিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। তারা জানান, এই টুর্নামেন্টে অংশ নেওয়া দেশের ক্রিকেটের জন্য একটি বড় সুযোগ এবং তারা ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী।

দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম জানান, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার জন্যও দলে খেলার সুযোগ খোলা রাখা হয়েছে। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করবে বিদ্যমান পরিস্থিতি ও অনুমতির ওপর। তিনি বলেন, ক্রিকেটার হিসেবে তাদের অবদান বিবেচনায় নিয়ে দলে জায়গা রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, জাতীয় দলের সঙ্গে দায়িত্ব থাকায় টুর্নামেন্ট চলাকালে সময়সূচি নিয়ে প্রশ্ন উঠেছে মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে। তিনি জানান, জাতীয় দলের খেলার সঙ্গে সময় মিলে গেলে তখন বোর্ডের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাত দিনের টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক তারকারা অংশ নেবেন। বাংলাদেশ দলের অংশগ্রহণে দর্শকদের মধ্যে আগ্রহ ইতোমধ্যেই বেড়েছে, বিশেষ করে সাবেক তারকাদের আবারও মাঠে দেখার সম্ভাবনায়।