বিশ্বকাপ আবহেই কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তরুণ অজি ফুটবলার

Story by  Shanti Roy Chowdhury | Posted by  Aparna Das • 15 h ago
টেটে ইয়ঙ্গি এবং মুফতি ইসমাইল মেঙ্ক
টেটে ইয়ঙ্গি এবং মুফতি ইসমাইল মেঙ্ক
 
শান্তিপ্রিয় রায়চৌধুরী

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের এই তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে সারা মুসলিম বিশ্বে আলোড়ন তুলেছেন। 
 
অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি ২৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ পরবর্তী এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।
 
টেটে ইয়ঙ্গি এবং মুফতি ইসমাইল মেঙ্ক
 
প্রতিবেদনে বলা হয়েছে, কৌতূহলবশত মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের ভেতরের পরিবেশ দেখার আগ্রহ থেকে অ্যাডিলেডের ওই মসজিদে গিয়েছিলেন তরুণ এই  অজি ফুটবলার।
 
তখন সেখানে জুমার খুতবা প্রদান করছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক। নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। ইয়েঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সকলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
 
ইসলাম গ্রহণ প্রসঙ্গে ইয়েঙ্গি জানান, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সম্পূর্ণ আত্মতুষ্টি এবং ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
 
দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। গতি এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ছিলেন।
 
টেটে ইয়ঙ্গি
 
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন এই স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপে তিনি কোচের আস্থাও অর্জন করেছেন।
 
ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে টেটে ইয়ঙ্গি বলেছেন, তিনি নতুন ধর্মীয় পরিচয় নিয়ে গর্বিত। মাঠে ও মাঠের বাইরে নিজের আচরণ, সততা ও মানবিকতার মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা তুলে ধরতে চান তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাঁর এই বদলে যাওয়ার গল্পটি প্রশংসায় ভাসছে।