ত্রিপুরায় জমজমাট ঈদের বাজার। ঈদ উপলক্ষে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান পৃথক পৃথক সংগঠনের
Story by Nurul Haque | Posted by Aparna Das • 14 h ago
ত্রিপুরায় জমজমাট ঈদের বাজার। ঈদ উপলক্ষে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান পৃথক পৃথক সংগঠনের
নূরুল হক / আগরতলা
২৮ মে ২০২৬ এ অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আযহা তথা কুরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে উৎসাহ এবং উদ্দীপনায় মেতে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য ত্রিপুরা রাজ্য। হিন্দু মুসলিম জাতি জনজাতির মিশ্র বসতির এই রাজ্যে ঈদকে কেন্দ্র করে উৎসবের মেজাজ রয়েছে গ্রাম পাহাড়ে। ঈদকে সামনে রেখে চলছে ঈদের পশু বাজার সহ জামা কাপড় কেনাকাটার ধুম। চলছে শুভেচ্ছা বিনিময় এবং শান্তির বার্তা।
কুরবানী ঈদ উৎসবকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তিপড়া মথার মাইনরিটি ছেলের চেয়ারম্যান শাহ আলম। তিনি কুরবানীর ঈদে সবার মনের মৌলীনতাকে আল্লাহর নামে কুরবানী করে ভালোবাসা এবং সম্প্রীতির আনন্দের মেতে ওঠার আহ্বান রেখেছেন। একইভাবে সরকারের কাছে দাবি রেখেছেন ঈদের শান্তির পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের।
শাহআলম মিয়া বিশালগড় প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে কুরবানী ঈদে মুসলিম ধর্মপ্রাণ কুরবানীর নেতাদের পশু জবাইয়ের ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম নীতি মানার আহ্বান রেখেছেন। একইভাবে মুসলিমদের ঈদ পর্বে পশু কুরবানি কে কেন্দ্র করে যাতে কোনভাবেই অন্য ধর্মের লোকেদের অসুবিধা না হয় তার জন্য তিনি জাতির লোকেদের কাছে বিশেষ কিছু পরামর্শ রেখেছেন। একইভাবে ঈদকে সামনে রেখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে নদওয়ার সাউথ জোনের কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সিপাহীজলা জেলা সদর দপ্তর সংলগ্ন লুংতাংছড়া জামে মসজিদে এক সাংবাদিক সম্মেলন করে নদওয়ার সাউথ জোনের কর্মকর্তারা আনন্দ পূর্ণ পবিত্র ঈদুল আযহা উদযাপনে অন্যান্য বছরের ন্যায় এ বছরও রাজ্য সরকার তথা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
ঈদের পশু বাজার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও রাজ্যের হিন্দু-মুসলমান জাতি উপজাতি সকল অংশের মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা মুহাম্মাদ জাকির হুসাইন আলজলিলী।
তিনি বলেন ঈদুল আজহা বা কোরবানির ঈদ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যা ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের প্রতীক। হজরত ইব্রাহিম ও তাঁর পুত্র হজরত ইসমাইল এর পরম আনুগত্য এবং আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই উৎসবটি জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়।
শাহ আলম মিয়া বিশালগড় প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে
এই দিনে আল্লাহর নামে সমস্ত গ্লানি এবং বদ উদ্দেশ্য মন থেকে মুছে দিতে আহ্বান রেখেছেন কমিটির সদস্যরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথ জোনাল কমিটির অন্যতম সদস্য মাওলানা সেলিম মিয়া, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, আরব আলী সহ অন্যান্য নেতৃত্ব।