বেলুড় মঠে চাঞ্চল্য! মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা ভেদ করে সরাসরি চিঠি হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা!

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 6 h ago
বেলুড় মঠে চাঞ্চল্য! মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা ভেদ করে সরাসরি চিঠি হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা!
বেলুড় মঠে চাঞ্চল্য! মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা ভেদ করে সরাসরি চিঠি হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা!
 
তপন রায়:

আজ বেলুড় মঠ সফরকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মঠ চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের কড়া নিরাপত্তা এবং প্রটোকলকে আকস্মিক তোয়াক্কা না করেই কনভয়ের মাঝখানে ঢুকে পড়েন এক ব্যক্তি। এরপর তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে একটি অভিযোগপত্র বা স্মারকলিপি তুলে দেন।

পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায়, ওই ব্যক্তির নাম মিলন মাইতি (সুবোধ বিশ্বাস)। তিনি দীর্ঘদিন ধরে হাওড়ার লিলুয়ার চামরাইল রামকৃষ্ণ পল্লির বাসিন্দা। বহু বছর ধরে চলা এলাকার বিভিন্ন জমি সংক্রান্ত জালিয়াতি, জবরদখল এবং স্থানীয় দুর্নীতির অভিযোগ জানাতেই তিনি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। তবে ঘটনার পর তিনি নিজে গণমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। অভিযোগপত্রে ঠিক কী বলা হয়েছে? চিঠির পাতাগুলোতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

 চামরাইল রামকৃষ্ণ পল্লির দীর্ঘদিনের বাচ্চাদের খেলার মাঠ এবং সামাজিক কাজের জন্য নির্ধারিত সরকারি জায়গা ও নকশাকৃত জমিও বেআইনিভাবে গ্রাস করার চেষ্টা চলছে। স্থানীয় প্রভাবশালী নেত্রী উর্মিলা বাউড়ী এবং তাঁর স্বামী তপন বাউড়ীর বিরুদ্ধে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমির রেকর্ড বদলে ফেলা, জেনেশুনে দলিল তৈরি করা এবং পুকুর ভরাটের গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

সাধারণ মানুষের আবাসের টাকা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অংকের উৎকোচ নেওয়া এবং প্রতিবাদ করলে ভয় দেখানোর অভিযোগ রয়েছে।এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হোক এবং সরকারি জমি ও খেলার মাঠ দখলমুক্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।


শেহতীয়া খবৰ