রাখাইন থেকে ছোড়া গু-লিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 2 Months ago
রাখাইন থেকে ছোড়া গু-লিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর
রাখাইন থেকে ছোড়া গু-লিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

ঢাকা

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে বাংলাদেশের ভেতরে এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছেএতে আরও একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছেরোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়ঘটনা ঘটে

নিহত শিশুর নাম আফনান ওরফে পুতুনি (১২)। সে ইউনিয়নেরনম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়েলম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল পুতুনি

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা অবস্থায় হঠাগুলিবর্ষণের এই ঘটনা ঘটেএতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির ঘটনা চলছিলসেখান থেকে আসা গুলিতে স্থানীয় একটি শিশু নিহত হয়েছে

তিনি বলেন, “স্থানীয়রা বিক্ষোভ করছেনসড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেটা নিয়ে কাজ চলছে।”

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আরিফ মোহাম্মদ বলেন, গত কয়েকদিন ধরে এই সীমান্তের ওপারে টানা গোলাগুলি ঘটনা চলছেএতে সীমান্তের মানুষের নির্ঘুমের পাশাপাশি আতঙ্কের মধ্য জীবন পার করছে