অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি ও সিএনজি-সংকট, পরিবহণমন্ত্রীর বৈঠকে একাধিক দাবি

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 20 h ago
অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি ও সিএনজি-সংকট, পরিবহণমন্ত্রীর বৈঠকে একাধিক দাবি
অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি ও সিএনজি-সংকট, পরিবহণমন্ত্রীর বৈঠকে একাধিক দাবি
 
কলকাতা: 
 
অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে একাধিক সমস্যার কথা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে তুলে ধরলেন অ্যাপ ক্যাব অপারেটররা। মঙ্গলবার রাতে কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ, সিএনজির জোগান, বাণিজ্যিক গাড়ি বাজেয়াপ্তের ক্ষতিপূরণ এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামো সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, বৈঠকে সিএনজির ঘাটতি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। পরিস্থিতির প্রয়োজনে বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত সিএনজি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

এছাড়াও চালকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা এবং অ্যাগ্রিগেটর অ্যাপের মাধ্যমে চলা ব্যক্তিগত বা অ-বাণিজ্যিক গাড়ি নিয়েও আলোচনা হয়। এমন গাড়ির মালিকদের অ্যাপের মাধ্যমে ভাড়ায় গাড়ি চালানো বন্ধ করার জন্য সাত দিনের সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এরপরও পরিষেবা চালু রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

দীর্ঘদিনের ভাড়া বৃদ্ধির দাবিও সরকার খতিয়ে দেখছে বলে জানান পরিবহণমন্ত্রী। পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় বর্তমানে প্রায় ২১ হাজার সক্রিয় অ্যাপ ক্যাব চলাচল করছে।