ভালবেসে স্বেচ্ছা রক্তদান, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

Story by  Satananda Bhattacharjee | Posted by  Sudip sharma chowdhury • 6 d ago
ভালবেসে স্বেচ্ছা রক্তদান, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
ভালবেসে স্বেচ্ছা রক্তদান, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
 
শতানন্দ ভট্টাচার্য 

এক অভিনব কর্মসূচির মাধ্যমে দেশের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন বরাক উপত্যকায়। শিলচরে পুলওয়ামা শহিদদের শ্রদ্ধা জানাতে 'ভালোবেসে রক্তদান' স্বেচ্ছাসেবী সংস্থা "এসো বলি" র, বরাক ভ্যালী ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায়। পুলওয়ামা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং রক্তদানের মাধ্যমে ভালোবাসার দিন উদযাপনের উদ্দেশে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়েছে বলে জানান ফোরামের কাছাড় জেলা সমিতির সাধারণ সম্পাদক সব্যসাচী রূদ্রগুপ্ত।
 
"আমারই মস্তিষ্ক প্রসূত এই অভিনব কর্মসূচি ভ্যালেন্টাইনস ডে-কে কেন্দ্র করে", জানান রুদ্রগুপ্ত । প্রতিদিনই আসলে ভালবাসার দিন। ভালবাসার সংজ্ঞা হয়তো এক একজনের কাছে এক এক রকম। আমাদের কাছে মনে হয়েছে যে কেউ ভালবেসে স্বেচ্ছায় রক্তদান করলে সেটাও ভালবাসার প্রতীক এবং শহীদদের ভালবেসে রক্তদান করলে সেটা তো উদাহরণ, বলেন সব্যসাচীবাবু। 

রক্তদান শিবিরের নাম দেওয়া হয়েছিল 'ভালোবেসে রক্তদান'। শুরুতেই শিবিরে ৮ জন রক্তদান করেছেন এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন থেকে প্রতি বছরই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে থেকে চলবে "ভালবেসে রক্তদান"। 'ভালবেসে রক্তদান' শীর্ষক এই শিবিরে রক্তদান করেন সংখ্যায়ন পাল, শুভদীপ দত্ত, প্রণব বিশ্বাস, অনুপম চক্রবর্তী, রিশব পুরকায়স্থ, পার্থ রায় ভৌমিক, রাজেশ পাল। রক্তদানের মাধ্যমে এদিন জন্মদিন উদযাপন করেন সংখ্যায়ন পাল। ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. শবনম বাহার বড়ভূঁইয়া এবং আরএমও ডা. দিলোয়ার হুসেন এই অভিনব উদ্যোগের জন্য আয়োজক এবং রক্তদাতাদের সাধুবাদ জানিয়েছেন।
 
সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপহার সহ পৃথক শংসাপত্র প্রদান করা হয়। শিবির পরিচালনায় ছিলেন সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের সহ-সম্পাদক তথা 'এসো বলি'র কোষাধ্যক্ষ দেবালয় ভাওয়াল, ফোরামের কেন্দ্রীয় সভাপতি দেবব্রত পাল, সহ-সম্পাদক অমল দাস, প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য তাপস বিশ্বাস, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের কাউন্সিলর শতরূপা কংসবণিক প্রমুখ। 

এধরনের এক অভিনব প্রয়াসকে সবাই সাধুবাদ জানিয়েছেন।