তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজয়!

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 h ago
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজয়!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজয়!
 
তামিলনাড়ুঃ
 
তামিল অভিনেতা-রাজনীবিদ বিজয় (Vijay)-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম(TVK) তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন পেয়েছে। গতকাল অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে পৌঁছাতে দেখা যায়।
সংবাদ সংস্থা এএনআই-র শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তৃষা বিজয়ের বাড়িতে যাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, এদিনই তৃষার ৪৩তম জন্মদিন ছিল। সকালে তিনি তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে পূজো দেন। অনেকেই তাঁর এই মন্দির দর্শনকে বিজয়ের নির্বাচনী ফলাফলের দিনের সঙ্গে মিলিয়ে দেখছেন।

মন্দিরে যাওয়ার সময় তৃষাকে ফুলেল পোশাকে দেখা যায় এবং তিনি ভক্তদের হাসিমুখে অভিবাদন জানান। রবিবার গভীর রাতে তিনি ইনস্টাগ্রামে তিরুপতি যাওয়ার একটি ভিডিও পোস্ট করে জন্মদিন উদযাপনের সূচনার ইঙ্গিত দিয়েছিলেন।
 
এদিকে, ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে টিভিকে বড়সড় উত্থান ঘটিয়ে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমকে টক্কর দিচ্ছে। গত পাঁচ দশক ধরে এই দুই দ্রাবিড় দলই পর্যায়ক্রমে ক্ষমতায় ছিল, তবে এবার সেই ধারাবাহিকতা ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজয়ের বাড়িতে গতকাল উৎসবের আবহ তৈরি হয়। পরিবারের সদস্যদের শিস বাজানো, হাততালি, আলিঙ্গন, গান গাওয়া ও আনন্দে নাচার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর বাবা এস. এ. চন্দ্রশেখরকেও আনন্দ প্রকাশ করতে দেখা গিয়েছে।

ছেলের সাফল্য নিয়ে তিনি বলেন, ‘গত ৩০ বছর ধরে সে সমাজ ও তামিল মানুষের জন্য কিছু করতে চেয়েছে। আজ সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছে। মানুষ তাঁকে শুধু নেতা হিসেবে নয়, পরিবারের সদস্যের মতো ভালোবাসে কেউ ভাই, কেউ ছেলে, কেউ নাতি হিসেবে দেখে।’ বিজয়ের মা শোভাবা চন্দ্রশেখর বলেন, “আমি খুব খুশি।” তিনি ভোর সাড়ে তিনটা থেকেই জেগে ছেলের জন্য প্রার্থনা করছিলেন।