আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জিএমসিএইচ-এ সচেতনতামূলক অনুষ্ঠান

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 11 h ago
আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জিএমসিএইচ-এ সচেতনতামূলক অনুষ্ঠান
আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে জিএমসিএইচ-এ সচেতনতামূলক অনুষ্ঠান
 
গুয়াহাটি: 

আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (GMCH) কনফারেন্স হলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পারিজাত ভূঁইয়া, জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি), কামরূপ (মেট্রো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম খবর-এর সম্পাদক-ইন-চিফ প্রণয় বরদলৈ,স্বেচ্ছাসেবী সংস্থা গোল্ডের প্রধান 
ডাঃ রাজীব শর্মা, যৌথ স্বাস্থ্য পরিচালকের (Joint DHS) প্রতিনিধিরা, অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (ASACS)-এর প্রতিনিধিরা, DAPCU ও NACP কর্মীরা এবং মাদকাসক্তদের পুনর্বাসন ও পুনরুদ্ধার কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন সদস্য।

অনুষ্ঠানে ডিডিসি ম্যাডাম বলেন, মাদকাসক্তি একটি গুরুতর সামাজিক সমস্যা, যা শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবারকে ধ্বংস করে এবং তাদের আর্থিক স্থিতিশীলতাকেও বিপর্যস্ত করে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি, তিনি মাদকাসক্ত ব্যক্তিদের নিয়মিতভাবে জিএমসিএইচ থেকে ওএসটি (OST) ওষুধ সংগ্রহ ও চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান, যাতে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

অনুষ্ঠানে যাঁরা সফলভাবে মাদকাসক্তি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, সেই উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর (HRGs) সদস্যদের তাঁদের দৃঢ় সংকল্প, সাহস এবং অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে সম্মাননা, শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি, অন্যদেরও মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য তাঁদের বিশেষভাবে প্রশংসা করা হয়।

সমস্ত অংশীজনের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, এই সচেতনতামূলক কর্মসূচির যৌথ আয়োজন করে অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (ASACS) এবং স্বেচ্ছাসেবী সংস্থা Global Organisation for Life Development।