ঢাকা:
বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলেখালি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকালে সংঘটিত এই ঘটনায় নারীসহ একই পরিবারের ১০ জন আহত হন।
আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বিরোধপূর্ণ জমি নিয়ে বাকবিতণ্ডার জেরে একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হন।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হামলায় জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।