বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায়বিচারের দাবিতে কলকাতায় সাংবাদিক বৈঠক, ভারত সরকারের হস্তক্ষেপের আবেদন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 21 h ago
বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায়বিচারের দাবিতে কলকাতায় সাংবাদিক বৈঠক, ভারত সরকারের হস্তক্ষেপের আবেদন
বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায়বিচারের দাবিতে কলকাতায় সাংবাদিক বৈঠক, ভারত সরকারের হস্তক্ষেপের আবেদন
 
কলকাতা ঃ
 
বাংলাদেশে শাহরিয়ার কবির, অধ্যাপক আবুল বারকাত, রানা দাশগুপ্ত ও চিন্ময় প্রভুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সরকারের হস্তক্ষেপের আবেদন জানিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
 
পোস্টারে দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট, সোমবার বিকেল ৪টায় কলকাতা প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায়বিচারের বিষয়টি তুলে ধরে ভারত সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হবে।
 
এই কর্মসূচির আয়োজকদের মধ্যে রয়েছে Campaign Against Atrocities on Minorities in Bangladesh (CAAMB), All India Refugee Front, Secular Mission এবং Human Rights Beyond Frontiers Foundation (HRBBF)। সাংবাদিক বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার এবং বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ তুলে ধরা হতে পারে।
 
 আয়োজকদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে চার ব্যক্তির জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। তবে সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আগে  অভিযোগগুলোর স্বাধীন যাচাই সম্ভব হয়নি।


শেহতীয়া খবৰ