ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 20 h ago
ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধান  উপেন্দ্র দ্বিবেদীর
ইসলামাবাদকে কঠোর সতর্কবার্তা ভারত সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর
 
নয়াদিল্লিঃ

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আবারও কড়া বার্তা দিয়েছে ভারত। দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সহায়তা দেওয়া অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা “ভূগোলের অংশ” হয়ে টিকে থাকবে, নাকি “ইতিহাসের পাতায়” বিলীন হবে।

শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। সেখানে সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।তার এই বক্তব্যে পাকিস্তানের প্রতি কঠোর রাজনৈতিক ও সামরিক বার্তা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি ভারতের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানও পুনর্ব্যক্ত করেন।এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সীমান্তজুড়ে সামরিক অভিযান শুরু করে। দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাত চলার পর গত ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
 
সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধানের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।