কলকাতা ঃ
বৃহস্পতিবার সাত সকালে হঠাৎ মোড় ঘোরানো ঘটনা! গায়ে কালো কোর্ট, আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা ব্য়ানার্জি(Mamata Banerjee)। প্রধান বিচারপতির এজলাসে কলকাতা হাইকোর্টে সওয়াল করবেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী।
ভোট পরবর্তী হিংসার মামলা করেন কল্য়াণ পুত্র শীর্ষণ্য় বন্দ্য়োপাধ্য়ায়। শীর্ষণ্য় বন্দ্য়োপাধ্য়ায়ের দায়ের করা মামলার সওয়াল করবেন মমতা। কলকাতা হাইকোর্টের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেন মমতা। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতা- কর্মীদের ওপর অত্য়াচার ,পার্টি অফিস ভাঙচুর ও সন্ত্রাসের অভিযোগে মামলা করেন শীর্ষণ্য় বন্দ্য়োপাধ্য়ায়। মমতা নিজেই আইনজীবীর ভূমিকায় কোর্ট চত্বরে অবতীর্ণ। তাঁর সঙ্গে রয়েছে আরও অন্য়ান্য় আইনজীবীরা।
ভোট সবে মিটেছে। সদ্য় হাতছাড়া হয়েছে মমতার কুর্সি। বিপুল জনাদেশ নিয়ে বিজেপি রাজ্য়ে সরকারে আসার পর কার্যত একঘরে তৃণমূল। এরপর প্রাক্তন মুখ্য়মন্ত্রী প্রথমে পদ ছাড়তে নারাজ ছিলেন মমতা। রাজনৈতিক চক্রান্ত বলে সাংবাদিক বৈঠকে তিনি জানান। কর্মীদের বার্তা দেন মনোবল না হারাতে। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন। সেদিনই তিনি বলেন, কর্মীদের পাশে দাঁড়াতে তিনি আবার আইনের চর্চা শুরু করবেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আভাস আগেই দিয়েছিলেন মমতা। এরপর বৃহস্পতিবার সকালেই আবার ময়দানে তৃণমূল নেত্রী, গোটা দেশের চোখ তার নয়া অবতারের দিকে।