মৌলবাদ থেকে মুক্তি পেতে মুসলিমদের কুরআন শিক্ষা এবং জ্ঞান অর্জনের পরামর্শ করলেন বিজেপির প্রবীণ বিধায়ক রতন চক্রবর্তী

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 2 d ago
মৌলবাদ থেকে মুক্তি পেতে মুসলিমদের কুরআন শিক্ষা এবং জ্ঞান অর্জনের পরামর্শ করলেন বিজেপির প্রবীণ বিধায়ক রতন চক্রবর্তী
মৌলবাদ থেকে মুক্তি পেতে মুসলিমদের কুরআন শিক্ষা এবং জ্ঞান অর্জনের পরামর্শ করলেন বিজেপির প্রবীণ বিধায়ক রতন চক্রবর্তী
 
নূরুল হক / আগরতলা

মৌলবাদী চিন্তা ধারা এবং ধর্মীয় গোরামী থেকে মুক্তি পেতে প্রত্যেক মুসলিমদের কোআন পাঠ এবং জ্ঞান অর্জনের আহ্বান রাখেন ত্রিপুরার প্রবীণ রাজনীতিবিদ বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। পাশাপাশি তিনি বলেন প্রত্যেক ধর্মের লোকেদেরই নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠ করে সেগুলির মর্মার্থ বুঝা উচিত।
 
শুক্রবার ছিল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের ১৬ তম রোজা। সেদিন আগরতলা শহর সংলগ্ন পশ্চিম নোয়াবাদী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল পশ্চিম নোয়াবাদী গাউছিয়া সমিতি। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। 
 

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন কোন ধর্মগ্রন্থেই আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে শেখায় না। কোরানে সত্যিকারে কি বলা হয়েছে সেটা বুঝতে গেলে কোরান পড়তে হবে এবং বুঝতে হবে। তেমনি গীতা এবং বাইবেল সম্পর্কে বুঝতে গেলে সেই ধর্মগ্রন্থ গুলির মর্মার্থ উপলব্ধি করতে হবে।
 
সব ধর্মগ্রন্থের মর্মার্থ এক এবং অভিন্ন সেটা আমাদের মানবতার শিক্ষা দেয়। কেউ জেনে ,কেউ না জেনে ধর্মীয় উস্কানি দিলে চলবে না। মৌলবাদ থেকে বাঁচতে হলে আমাদের ধর্মগ্রন্থগুলি পড়তে হবে। বিধায়ক শ্রী চক্রবর্তী বলেন পৃথিবীর বুকে ভারতবর্ষ সর্ব ধর্ম বর্ণের সমন্বয়ের একটি শ্রেষ্ঠ উদাহরণ। আমাদের দেশের এই ভাবাদর্শেই আগামী দিন গোটা বিশ্ব পরিচালিত হবে। বিধায়কের এই সমস্ত তাত্ত্বিক বক্তব্যে উপস্থিত হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন অভিভূত হয়েছেন।
 
পশ্চিম নোয়াবাদী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল
 
এদিনের ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীন,সংখ্যালঘু মোর্চা নেতা শাহাবুদ্দিন, পাণ্ডব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক কুদ্দুস মিয়া, আসিস মজুমদার, সহ অন্যান্যরা।
 
ইফতার মাহফিলে মুসলিম রোজাদারদের পাশাপাশি অন্য ধর্মের লোকজনও উপস্থিত ছিলেন এবং ইফতারের অংশ নেন। ইফতার আয়োজক কমিটির পক্ষে পশ্চিম নোয়াবাদী গাউছিয়া সমিতির নাসির উদ্দিন খান ইফতার পার্টিতে উপস্থিত হয়ে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।