নূরুল হক / আগরতলা
ত্রিপুরার আগরতলায় আবারও সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির গড়ে উঠল ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে। নানা ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান যেন এক মিলনমেলার রূপ নেয়, যেখানে ধর্মীয় ভাবনা ছাপিয়ে উঠে আসে মানবিক ঐক্যের বার্তা। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজে সৌহার্দ্য ও সহাবস্থানের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রীতি এবং সব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক ওয়াজ মাহফিল এবং ঈদে মিলাদুন্নবী।
গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বাৎসরিক ওয়াজ মাহফিল
মুসলিম ধর্মাবলম্বীদের এই বাহ্যিক ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে সামিল ছিলেন আগরতলার মেয়র বিধায়ক দীপক মজুমদার থেকে শুরু করে বিধায়ক রতন চক্রবর্তী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, মথার মাইনরিটি চেয়ারম্যানের শাহ আলম সহ অন্যান্যরা। একইভাবে অনুষ্ঠানে হিন্দু মুসলিম জাতি জনজাতির লোকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ চট্টগ্রাম থেকে আগত পীর সৈয়দ মছিহদুল্লা সাহেব। আখেরি মোনাজাতে তিনি সমস্ত ধর্ম ও জাতি এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাত তোলেন।
প্রসঙ্গত প্রতিবছরই ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল এবং ভাতৃত্ব সম্মেলন। এই বছর ৩১ তম এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল শনিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানকে কেন্দ্র করে হিন্দু মুসলিম জাতি জনজাতির লোকেদের ভিড় লক্ষ্য করা গেছে।