নির্বাচন কমিশনের চেষ্টাতেও ফল বদলাবে না’, বাংলায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওমর আবদুল্লা

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
ওমর আবদুল্লা
ওমর আবদুল্লা
 
আওয়াজ দ্য ভয়েস / নয়া দিল্লি

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার মন্তব্য করেছেন যে, নির্বাচন কমিশনের কথিত “কারচুপি”র কোনও প্রচেষ্টাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বদলাতে পারবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস (TMC) জয়ী হবে।
 
নিজের ‘এক্স’ (X) হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কোনও চেষ্টাই ফলাফল পরিবর্তন করতে পারবে না। গণনার দিনে মমতা দিদি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হবেন।”
 
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের তরফে ব্যাপক হারে আমলাদের বদলি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আবদুল্লা বলেন, এই ধরনের ঘটনা সাধারণত সেই সব রাজ্যেই ঘটে যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারে নেই।
 
তিনি আরও বলেন, “এই ধরনের ব্যাপক বদলি কেবল অ-বিজেপি শাসিত রাজ্যগুলোতেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যায়। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করে দেবে, কোনও কর্মকর্তা নয়, রাজনৈতিক দলের নেতারাই নির্বাচন জেতান।”
 
উল্লেখ্য, নির্বাচনের সূচি ঘোষণার পর নির্বাচন কমিশন একাধিক শীর্ষ আধিকারিকের বদলির নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীণা, পুলিশ মহাপরিচালক পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার।
 
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, দুই দফায়। ভোটগণনা অনুষ্ঠিত হবে ৪ মে।