ছত্তিশগড়ে কর্তব্যরত অবস্থায় ত্রিপুরার বিশালগড়ের বাসিন্দা বিএসএফ জওয়ান ওয়াশিম মিয়া শহীদ
নূরুল হক,আগরতলাঃ
দেশের জন্য কর্তব্য পরায়ণতায় ঈদের আগে প্রাণ গেল ত্রিপুরার বক্সনগর এর যুবক বিএসএফ কনস্টেবল ওয়াশিম মিয়ার। শহীদ অসিম মিয়া বক্সনগর বিধানসভা কেন্দ্রের পুটিয়া গ্রামের গর্বিত সন্তান। তিনি ১৩৩ নম্বর বিএসএফ বাহিনীর জোয়ান হিসেবে ছত্রিশগড়ে কর্মরত ছিলেন।
রমজানের ঈদের দুদিন আগে বৃহস্পতিবার তিনি কর্মস্থলে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় সাথি জোয়ানরা তাকে রায়পুরের সুয়াশ হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত ১১:৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বক্সনগর এর গ্রামের ছেলে ওয়াসীম মিয়া ২০০২ সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তথা বিএসএফে যোগ দিয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর তিনি নিষ্ঠা এবং সাহসিকতার সাথে দেশের জন্য সেবা করে গেছেন। কর্মস্থলেই অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে তাই তিনি শহীদের মর্যাদা পেয়েছেন।
শুক্রবার তাঁর বাহিনীর সদর দপ্তরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানানো হয়েছে। শনিবার ঈদুল ফিতরের দিনে তার মরদেহ ত্রিপুরার বক্সনগর বাড়িতে আসতে পারে। তাঁর মৃত্যুতে পরিবার আত্মীয় পরিজন দুঃখিত হওয়ার পাশাপাশি শহীদের পরিবার হিসেবে গর্বিত রয়েছেন।